ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে পাঠাও চালক খুন: হত্যাকারী আটক

  • আপডেট সময়: ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর শাহজাহানপুরের মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক মিলনকে গলা কেটে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নুরুজ্জামান অপু নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (০১ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।গ্রেফতারকৃত অপু গত ২৫ আগস্ট রাতে পাঠাও চালক মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন। ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ফ্লাইওভারে পাঠাও চালক খুন: হত্যাকারী আটক

আপডেট সময়: ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯