ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফেইসবুকে রাষ্ট্র ও জনগণের ক্ষতিকর তথ্য প্রকাশ করলে আইনের আওতায় আনা হবে’

  • আপডেট সময়: ০৬:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • ২৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন বলেছেন, রাষ্ট্র ও জনগণের ক্ষতিকর ফেইসবুকে এমন তথ্য প্রকাশ করলে আইনের আওতায় আনা হবে। জেলা জুড়ে গত কয়েক দিন ধরে ‘ছেলে ধরা’ গুজব বিরাজ করছে।

এ নিয়ে এখনো পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলার সকলের প্রতি আহবান জানান। এছাড়া ব্যাপারে ভৃমিকা রাখার জন্য তিনি জেলার কর্মরত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।

আজ ৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, যাদেরকে ‘ছেলে ধরা’ সন্দেহে আটক করা হচ্ছে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে দেখা যায় তারা কেউ মানসিক রোগী বা কেউ ভিখারী। লক্ষ্মীপুরে কোথাও ‘ছেলে ধরা’র অস্তিত্ব নেই। কিন্তু বিষয়টিকে নিয়ে যেভাবে গুজব ছড়ানো হয়েছে তাতে শিশুদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে লেখালেখি করায় অভিভাবকেরা বেশিমাত্রায় আতঙ্কিত।

তিনি আরও বলেন, ‘ছেলে ধরা’ খবরটি একটি নিছক গুজব। লক্ষ্মীপুরে কোথাও এ ধরনের ঘটনা ঘটছে- তার কোন সত্যতা নেই। অতি উৎসাহী কিছু লোক কর্তৃক ‘ছেলে ধরা’ গুজবে কয়েকজন মানসিক প্রতিবন্ধী ও ফকিরকে মারধরের ঘটনা দু:খজনক। গুজবে কান না দিয়ে তিনি অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

তারপরেও পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে গুজব না ছড়ানোর পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিআই (ওয়ান) মো: ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আজিজুল রহমান মিয়া প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাইফুল ইসলাম স্বপন, মো: রবিউল ইসলাম খান, শহিদুল ইসলাম, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, রফিকুল ইসলাম, আবদুল মালেক, ফেরদৌস আরা নয়ন, জহিরুল ইসলাম শিবলু, পলাশ সাহা, হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

‘ফেইসবুকে রাষ্ট্র ও জনগণের ক্ষতিকর তথ্য প্রকাশ করলে আইনের আওতায় আনা হবে’

আপডেট সময়: ০৬:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯