ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট সময়: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাগেরহাটের মোরেলগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে আলমঙ্গীর শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আলমগীর আমরবুনিয়া গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল বলেন, আমরবুনিয়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ১০ দিন আগে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। চেয়ারম্যানের সহযোগিতায় ধর্ষক আলমগীর শেখকে আটক করা হয়েছে। প্রতিবন্ধী মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময়: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯