ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ১১:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৬৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরের বাঘারপাড়া খাজুরা এলাকার  রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার তেলি ধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘাতক রাব্বী নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ১১:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬