ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট সময়: ১১:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ১৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনায় রূপসা থানায় দু’টি মামলা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দু’টি মোটরসাইকেলে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গেও বাকবিতণ্ডা হয় এবং ওই চারজন তাকে মারধর করেন। পরে টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, রূপসায় পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দু’টি মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন, ওই মামলায় বিউটিকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময়: ১১:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০