ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • আপডেট সময়: ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রংপুরের পীরগঞ্জে সুরভী আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুরভী পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার কন্যা। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সুরভীর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সুরভী তার নানা চন্ডিপুর গ্রামের বাসিন্দা মহসীন আলীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। শুক্রবার বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

পীরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট সময়: ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯