ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ মিললো পাহাড়ে

  • আপডেট সময়: ১১:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে অপহরণ করার পর মুক্তিপণ চাওয়া হয়েছিল। ২৫ দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনা ঘটে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে।

বুধবার (২৪ মে) দুপুরে তাদের মরদেহের সন্ধান পেয়ে সেখানে যায় র‌্যাব এবং পুলিশের দুইটি টিম।

টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র। মৃতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত তিন বন্ধু গত মাসের ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে আসেন। পথিমধ্যে সড়ক থেকে তাদের বহনকারী সিএনজি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করছিল।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করছে। আটককৃত অপহরণকারী থেকে জেনে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ মিললো পাহাড়ে

আপডেট সময়: ১১:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩