ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

  • আপডেট সময়: ০৬:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ১৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি শুরু হয়েছে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে করে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে এই বৃষ্টি। পাশাপাশি কয়েকদিনের তুলনায় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার তীব্র দাপটও।

গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে হাড় কাঁপানো শীতের তীব্রতা। সময়ের সঙ্গে ঠান্ডা বাতাসে জবুথুবু লোকজন। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামীকাল জেলার বিভিন্ন জায়গায় আবারো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলে শীত পুনরায় নেমে যাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময়: ০৬:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০