ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে সালমানের সিনিয়র দাবি রানির

  • আপডেট সময়: ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ‘মার্দানি ২’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন রানি মুখার্জি। আজ শুক্রবার মুক্তি পেয়েছে ছবিতে। এতে পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করেছেন রানি। এদিকে ২০ ডিসেম্বর বলিউডের আরেক বড় তারকা সালমান খান হাজির হচ্ছেন ‘দাবাং থ্রি’ ছবিতে। এ ছবিতে সালমানকেও দেখা যাবে পুলিশ কর্মকর্তার ভূমিকায়।

‘মার্দানি ২’তে পুলিশ সুপার শিবানী রাও-এর ভূমিকায় অভিনয় করেছেন রানি। ‘দাবাং থ্রি’তে চুলবুল পান্ডে রূপী সালমান সাব ইনস্পেক্টর। পদের নিরিখে সাব ইনস্পেক্টরের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন পুলিশ সুপার।

বিষয়টি নিয়ে মজা করেছেন রানিও। এক সাক্ষাৎকারে রানিকে জিজ্ঞাসা করা হয়, শিবানী আর চুলবুলের মধ্যে পার্থক্য কী? রানির সহাস্য জবাব, ‘শিবানী মেয়ে এবং চুলবুল ছেলে। চুলবুল সাবইনস্পেক্টর। শিবানী কিন্তু পদের দিক দিয়ে তার থেকে সিনিয়র। চুলবুলের ইউনিফর্মে এখনও দু’টো স্টার। এটাই পার্থক্য।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

নিজেকে সালমানের সিনিয়র দাবি রানির

আপডেট সময়: ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯