ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

  • আপডেট সময়: ০৮:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত।

এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) সাধারণ ডায়েরি (জিডি) করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

আপডেট সময়: ০৮:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪