ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিক-প্রিয়াঙ্কার ছবিতে কমেন্ট করে যে ইঙ্গিত দিলেন পরিণীতি

  • আপডেট সময়: ০৪:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বিয়ের পরে প্রথম করবা চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। করবা চৌথের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারা।

আর সেই ছবিতেই পরিণীতি চোপড়ার একটি কমেন্ট ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, খুব শিগগিরই কি পরিণীতি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন!

নিক প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “আমার স্ত্রী ভারতীয় ও হিন্দু। ও সবদিক থেকেই অসাধারণ। ওর সংস্কৃতি, ধর্মের ব্যাপারে ও আমায় অনেক কিছু শিখিয়েছে। আমি ওকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আর দেখতেই পাচ্ছেন আমরা কত আনন্দ করছি। সবাইকে করবা চৌথের শুভেচ্ছা।”

নিকের এই পোস্টেই পরিণীতি মজা করেই কমেন্ট করেন, “সারা জীবন ধরে ভাল স্বামী পাওয়ার জন্য ও নিজেও না খেয়ে থেকেছে আর আমাদেরও না খাইয়ে রেখেছে। অবশেষে এই বছর সেই ভালো স্বামীকে পেয়েছে প্রিয়াঙ্কা। তবে কি এবার আমার পালা?”

“তবে কি এবার আমার পালা!”- এই কথাটি ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি এবার পরিণীতির বিয়ের সানাই বাজতে চলেছে! প্রিয়াঙ্কা ও পরিণীতি দুই বোনই পরস্পরের ঘনিষ্ঠ।

এদিকে এর কিছুদিন আগেই বলিউডে গুঞ্জন ওঠেছিল, এক সহ-পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে প্রেম করছেন পরিণীতি। যদিও এই বিষয়ে পরিণীতি বা চরিত কেউই মুখ খোলেননি। তবে নিক-প্রিয়াঙ্কার ছবিতে পরিণীতির কমেন্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হলো। সূত্র: কলকাতা২৪

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

নিক-প্রিয়াঙ্কার ছবিতে কমেন্ট করে যে ইঙ্গিত দিলেন পরিণীতি

আপডেট সময়: ০৪:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯