ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নামের বানান ভুল, নোটিশ গ্রহণ করলেন না ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময়: ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : আগামীকাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিবেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। এরইমধ্যে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে এফডিসির চারপাশে আবার গুঞ্জন শুরু হয় নির্বাচন স্থগিত হতে পারে। ঢাকার জর্জ আদালত থেকে একজন লোক আদালতের এক নোটিশ নিয়ে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনকে দেবার জন্য। যখন ওই লোক এফডিসির শিল্পী সমিতির কক্ষে উপস্থিত হন তখন জানা যায়, এই নোটিশে কিছু বিষয় ভুল রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, এই নোটিশে আমার নামের বানান ভুল থাকার কারণে আমি নোটিশ গ্রহণ করিনি। এদিকে নোটিশ গ্রহণ না করার কারণে নোটিশ বহনকারী জনৈক ব্যক্তি এফডিসি থেকে চলে যান। যাবার আগে নোটিশ সম্পর্কে তিনি জানান, বিবাদী হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নির্বাচন স্থগিত করার জন্য ঢাকা জর্জ কোটের এক আইনি নোটিশ আনা হয়েছিল।

যেখানে বাদী হিসেবে নাম উল্লেখ রয়েছে সোহেল খান নামের একজন অভিনয়শিল্পী। তবে চিঠিতে নামের বানান ভুল থাকার কারণে চিঠি গ্রহণ করেননি প্রধান নির্বাচন কমিশনার। সেখানে উল্লেখ ছিল মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, চীফ নির্বাচন কমিশনার, বিএফডিসি, তেজগাঁও, ঢাকা । তবে সঠিক বানান হচ্ছে ইলিয়াস কাঞ্চন।

এটিও তাকে জানানো হয়। তাই আগামীকাল সময়মত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে এফডিসি বেশ সরগরম। আগামীকাল শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীদের পাস কার্ড গ্রহণ করতে হচ্ছে নির্বাচন কমিশন থেকে। এছাড়া এফডিসির চারপাশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নির্বাচনে শৃঙ্খলা ঠিক রাখতে এফডিসিতে আগামীকাল পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাব, গোয়েন্দা অফিসার (ডিবি)।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

নামের বানান ভুল, নোটিশ গ্রহণ করলেন না ইলিয়াস কাঞ্চন

আপডেট সময়: ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯