ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের এনামুল বাছির গ্রেফতার

  • আপডেট সময়: ১০:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অবৈধভাবে তথ্য পাচার ও ডিআইজি মিজানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর দারুস সালাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় ফাঁস হওয়ার পর অনেকটা আত্মগোপনে ছিলেন এনামুল বাছির। তার বিরুদ্ধে মামলা হলে তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেপ্তারের দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালায়। ধারাবাহিক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘খন্দকার এনামুল বাছিরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে, (১০ জুন) দুদকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, ‘কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে পরিচালিত একটি অনুসন্ধান হতে তাকে দায়মুক্তি দিতে তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণে সমঝোতা করেন।

তিনি ৪০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা ঢাকার রমনা পার্কে বাজারের ব্যাগে করে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে গ্রহণ করেন এবং অবশিষ্ট ১৫ লাখ টাকা পরবর্তী এক সপ্তাহের মধ্যে পাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। ছেলেকে স্কুলে আনা-নেওয়ার জন্য তিনি গ্যাসচালিত একটি গাড়ি দাবি করেন। এছাড়া তিনি কমিশনের গুরুত্বপূর্ণ তথ্য অবৈধভাবে পাচার করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রচারিত এই প্রতিবেদনটি কমিশন আমলে নিয়ে দুদক সচিব মো. দিলওয়ার বখত এর নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

প্রতিবেদনটি পর্যালোচনা করে কমিশন, দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলাভঙ্গ সর্বোপরি অসদাচরণের অভিযোগে পরিচালক খন্দকার এনামুল বাসিরকে দুর্নীতি দমন কমিশনের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

দুদকের এনামুল বাছির গ্রেফতার

আপডেট সময়: ১০:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯