ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

  • আপডেট সময়: ০৪:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত ট্রাক্টরের ওপর থেকে ছিটকে পড়ে লিটন মিয়া (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের চ্যাংমারি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের চ্যাংমারিতে কৃষি জমিতে চাষাবাদের সময় ট্রাক্টর ওপরে চড়ে বসেছিল প্রতিবন্ধী কিশোর লিটন। চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের সামনের অংশে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিটন মিয়া স্থানীয় দোহাজারী গ্রামের পোয়াতুপাড়ার ইজার উদ্দিন ছেলে। প্রতিবন্ধী কিশোরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, অসাবধানবশত ট্রাক্টর থেকে ছিটতে পড়ে ওই কিশোর মারা যায়। নিহতের স্বজনরাও কারো ওপর অভিযোগ করেনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

তারাগঞ্জে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

আপডেট সময়: ০৪:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯