ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ : ড. কামাল

  • আপডেট সময়: ০৯:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ২১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। কিন্তু এ সরকার ব্যাপারে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের ভূমিকা নিন্দনীয় বলেও অভিযোগ করেন তিনি।

আজ বুধবার এক বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় জনগণ আতঙ্কগ্রস্ত। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ। তিনি আরও বলেন, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয় এবং স্বাস্থ্য মন্ত্রী ও দুই মেয়রের বর্তমান ভূমিকা নিন্দনীয়।

সরকারের উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন, তা কারও কাম্য ছিল না বলে মন্তব্য করেন ড. কামাল। তিনি ডেঙ্গুর ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ : ড. কামাল

আপডেট সময়: ০৯:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯