লোকসমাচার ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরার তালা উপজেলার আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়। প্রায় ১২ ঘণ্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছোট ভাই সাত্তার গাজী (৫২)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিদুল হক লিটু।
তাদের বাড়ি তালা উপজেলার চরকানাইদিয়া গ্রামে।


























