ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

  • আপডেট সময়: ০৭:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বেউরঝারি সীমান্তে শরিফুল ইসলাম ওরফে ফাটা মোহাম্মদ (৩০) নামে এক বাংলাদেশী যুবকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বি এস এফ।

শরিফুল ইসলাম ওরফে ফাটা মোহাম্মদ (৩০) ছোট চড়ইগেতী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বেউরঝারি সীমান্তে ৩৮০/৮ পিলার সংলগ্ন এলাকার বিপরীত সীমান্তের কাছাকাছি পৌঁছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

উপজেলার আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু বিএসএফের হাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, শরিফুল সহ আরও কয়েকজন মাছ ধরতে সকালে নাগর নদীতে দিকে যায় এবং একসময় তারা সীমান্তের কাছাকাছি এলাকায় চলে যায় এবং বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এতে শরিফুল গুলিবিদ্ধ হয় এবং তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধানের কাছে জানতে চাইলে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ এর হাতে তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।

পরে ঠাকুরগাঁও বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নিহত ব্যক্তির সম্পর্কে আমরা অবগত আছি এবং বালিয়াডাঙ্গী পুলিশ তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

আপডেট সময়: ০৭:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০