ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি

  • আপডেট সময়: ০৬:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তার দুই সঙ্গী।

সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে দেখেন সড়কে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এসময় ৩-৪ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র হাতে তাদের ঘিরে ফেলে। পরে তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও।

ওই ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাতদল।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের ধরতে অভিযান চলছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ঝিনাইদহে পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট সময়: ০৬:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫