ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময়: ০৮:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ১৮২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমাকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সোমা হরিণাকুণ্ডু উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে আবু সামা। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২ সহযোগীসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত আবু সামা পলাতক ছিলেন।

র‌্যাব কর্মকর্তা জানান, হরিণাকুণ্ডুর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা চিথলিয়া গ্রামে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আবু সামাকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এ মামলায় অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ঝিনাইদহে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময়: ০৮:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১