ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে যাওয়ার কথা স্বীকার করলেন শাহরুখ

  • আপডেট সময়: ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : জনপ্রিয় মিার্কিন উপস্থাপক ডেভিড লেটারম্যানের চ্যাট শোয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে তিনি নিজের গোপন অনেক তথ্য শেয়ার করেছেন। যা শুনলে চমকে যাবে তার ফ্যানরা। তার মধ্যে একটি তথ্য হলো, জেলে গিয়েছিলেন শাহরুখ খান।

তিনি বলেছেন, একজন সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাকে। তার সঙ্গে কোনো এক সহ-অভিনেত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছিলেন সেই সাংবাদিক।

শাহরুখ খান বলেন, আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সে কারণে আমাকে নিয়ে কোনো সংবাদ দেখলেই খুব রিঅ্যাক্ট করতাম। আমি সেই সম্পাদককে ফোন করি। তার কাছে জানতে চাই, আপনি এটা লিখেছেন? তিনি হাসতে হাসতে বলেন যে, ওটা একটা জোক ছিল।

কিন্তু এ কথা শুনে শাহরুখের একটুও হাসি পায়নি। বরং উল্টো তিনি সেই সম্পাদকের অফিসে গিয়ে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন।

এ ঘটনার পর একদিন শাহরুখের শুটিং সেটে পুলিশ যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেখানেই একটা ছোটো জেলে থাকতে হয়ছিল বলিউড বাদশাহকে।

তিনি বলেন, একটা ছোটো জেল ছিল। সবাই দেখছিল, উফফ খুব দুর্বিষহ ছিল দিনটা। আমি জামিন পেয়ে সেই এডিটরকে ফোন করি। বলি, এখন আমি জেলে আছি, তাই আমি ভয় পাব না। এখন আপনার ভয় পাওয়ার সময়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

জেলে যাওয়ার কথা স্বীকার করলেন শাহরুখ

আপডেট সময়: ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯