স্টাফ রিপোর্টার:জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে গরীবশাহ মাজার মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। পরে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক, জেলা পুলিশের কর্মকর্তারা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

























