ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রুকনসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময়: ০১:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কুষ্টিয়ায় মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অনুষ্ঠিত গোপন বৈঠক থেকে সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানাসহ (৪৫) পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজার পাড়ার বাসিন্দা নজরুল ইলামের বাড়িতে বৈঠক চলাকালে তাদের আটক করে ইবি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজার পাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা জামায়াতের রুকন মৃত: লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন মন্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় মহিলা জামায়াতের এসব নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থসংগ্রহ করছিলো বলে জানায় তারা।

এ ঘটনায় নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে ইবি থানায় মামলা করেছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, প্রত্যাহার ওসি

জামায়াতের রুকনসহ গ্রেপ্তার ৫

আপডেট সময়: ০১:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০