লোকসমাচার,আরথান আলী(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জগদল সোনালী ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জগদল উচ্চ বিদ্যালয় মাঠে ২/১ গোলের ব্যবধানে জগদল পূর্ব বস্তি জগদল নদী বস্তি কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
উক্ত খেলার সভাপতি- সমাজ সেবক আব্দুর রহিম ও রেজওয়ানুল হক রনির সঞ্চালনায় খেলা শেষে উভয় দলের মধ্যে চাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার বিতরণ করা হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- সোহেল রানা ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান -শেফালী বেগম ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক – মানিক হোসেন , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক -আরথান আলী , রাণীশংকৈল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক – রফিকুল ইসলাম সুজন , ০৬ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক -মাসুদ রানা,খেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র রায় সহ সুধী ব্যক্তিবর্গ ।
















