ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

  • আপডেট সময়: ০৭:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রংপুরের কাউনিয়ার নিভৃত পল্লীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহরাব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিমুর রহমান। ধর্ষক সোহরাব আলী উপজেলার বালাপাড়া ইউনিয়নের চরঢুসমারা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সোহরাব। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতেই তাকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, গত শনিবার রাতে ভুলবসত শিশুটির বাবা রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই শিশুটির বাবা-মাকে থানায় ডেকে আনা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে রাতেই অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ছয় বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট সময়: ০৭:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২