ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভয়ভীতি দেখিয়ে শিশুকে বছর ধরে ধর্ষণ!

  • আপডেট সময়: ০৪:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ২০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভয়ভীতি দেখিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে এক বছর ধরে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন।

মামলায় মো. বাপ্পী (৪০) নামের একজনকে আসামি করা হয়েছে। বাপ্পী পেশায় ভ্যানচালক ও নির্মাণশ্রমিক। পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

আজ বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে শিশুটির শারীরিক পরীক্ষা হয়।

সদর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, গতকাল সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও মা কাজের জন্য বাড়ির বাইরে যান। শিশুটি একা বাড়িতে ছিল। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে বাপ্পী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন তা দেখে ফেলেন। পরে শিশুটি তার বাবা-মাকে জানায়, বাপ্পী বছরখানেক ধরে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে এমন করছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফুল কবীর আজ দুপুরে বলেন, শিশুটিকে গতকাল রাতেই পুলিশ হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে শারীরিক পরীক্ষা শেষে জবানবন্দি নেওয়ার জন্য দুপুরে আদালতে নেওয়া হয়েছে। ধর্ষণকারীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

চুয়াডাঙ্গায় ভয়ভীতি দেখিয়ে শিশুকে বছর ধরে ধর্ষণ!

আপডেট সময়: ০৪:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯