ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে

  • আপডেট সময়: ১০:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় বিএনপির ২৯ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুটি মামলার একটিতে ১৪ জন ও অপরটিতে ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে এ দুটি মামলায় বিএনপির নেতাকর্মীরা জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় বিএনপি নেতাকর্মীরা বেআইনী কার্যকলাপে লিপ্ত হয়। তারা বেআইনিভাবে সমবেত হয় এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে মানুষের শান্তিশৃংখলা বিঘ্নিত করে। পুলিশ দুটি স্থান থেকে ১৬টি বোমা সদৃশ্য বস্তু, প্লাস্টিকের জিআই পাইপ, কাঠের বাটাম ও লোহার রডসহ বিশৃংখলা সৃষ্টির কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রব্য উদ্ধার করে। এসব কার্যকলাপের কারণে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই দুটি মামলায় জামিন পেতে বুধবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি ২৯ জন নেতাকর্মী। আদালতের বিজ্ঞ বিচারক রিপন হোসেন উভয় পক্ষের বক্তব্য শুনে সকলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে

আপডেট সময়: ১০:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪