ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

  • আপডেট সময়: ১১:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তাছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

চট্টগ্রামে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

আপডেট সময়: ১১:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬