ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল

  • আপডেট সময়: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ক্রমশ সচল হতে শুরু করেছে। তিনটি জায়গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার পর গ্রামীণফোনের এই নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

তিনি জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

ট্যাগ
জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল

আপডেট সময়: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩