ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ লাগানোর জন্য তুরস্কে সরকারি ছুটি ঘোষণা!

  • আপডেট সময়: ০৩:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর উৎসাহ দিতে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শিগগিরই তিনি বৃক্ষরোপনের জন্য এ সরকারি ছুটি ঘোষণা করবেন বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

বৃক্ষরোপনে উৎসাহ দিয়ে তুর্কি তরুণ সাহিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সাড়া দিয়েই তুরস্কের প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

সাহিন তার ভিডিওতে বলেন, ‘চমৎকার একটি আইডিয়া পেয়েছি। মুসলিম প্রধান দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই। গাছ লাগানোর জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন আমরা দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ এক সঙ্গে ওই দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই।’

সাহিনের এ পোস্ট কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৫ লাখ লাইক ও কমেন্ট পড়ে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এতে কমেন্ট করেন। আর এক পর্যায়ে এ পোস্ট চোখে পড়ে এরদোগানের।

সাহিনকে ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেন, ‘সাহিন. চমৎকার একটি আইডিয়া দিয়েছেন। এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শিগগিরই আমি আমার কর্মকর্তাদের সঙ্গে বসে গাছ লাগানোর জন্য একটি ছুটির দিন ঘোষণা করবো।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

গাছ লাগানোর জন্য তুরস্কে সরকারি ছুটি ঘোষণা!

আপডেট সময়: ০৩:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯