ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • আপডেট সময়: ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনা মহানগরীর খান জাহান আলী থানাধীন মধ্যপাড়া এলাকায় সেনা সদস্যে স্বামী আলামিন শেখের (৩৫) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী।

শুক্রবার (৪ ডিসেম্বর) পারিবারিক কলহের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহত আলামিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তিনি মধ্যপাড়া এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।

জানা গেছে, শুক্রবার সেমাই রান্না করে তার মধ্যে ঘুমের ওষুধ দিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী সুবর্ণা বেগম। ঘুমিয়ে পড়লে বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে গলায় পোজ দেয়। এ সময়ে পার্শ্ববতী লোকজন এসে রক্তাক্ত অবস্থায় সেনা সদস্য আলামীন শেখকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হন স্ত্রী। এর আগেও দ্বিতীয় বিয়ে করেছেন বলে প্রায় নির্যাতন করতো বলে অভিযোগ আটক সুর্বণা বেগমের। ১৩ বছরের সংসারে ত্রিশতিয়া নামের দশ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে এ দম্পতির।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনা জানতে পেরে সন্ধ্যার দিকে স্ত্রী সুবর্ণাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জানতে পেরেছি তার স্বামী আলামিন বাংলাদেশ সেনা বাহিনিতে সৈনিক পদে কর্মরত। ’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আপডেট সময়: ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০