ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নদী থেকে নারী পুলিশ সার্জেন্ট উদ্ধার

  • আপডেট সময়: ০৮:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ১৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনার রূপসা নদীতে থেকে শিলা আক্তার নামে এক নারী পুলিশ সার্জেন্টকে উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত ছিলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে এ নারী পুলিশ সার্জেন্ট নদীতে ঝাঁপিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কেএমপি সূত্রে জানা গেছে, সার্জেন্ট শিলা আক্তার সাতদিনের মেডিকেল ছুটিতে ছিলেন। ২০১৭ সালে বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন তিনি।

এদিকে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খুলনা মেডিকেলে তাকে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় নদী থেকে নারী পুলিশ সার্জেন্ট উদ্ধার

আপডেট সময়: ০৮:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০