ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

  • আপডেট সময়: ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ১৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দেশের সকল স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ তা অমান্য করে খুলনার কিছু কোচিং সেন্টারে চলছিল শিক্ষা কার্যক্রম। সেসব কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করার দুই কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, বয়রাসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। আভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে খুলনায় যেসব কোচিং সেন্টার চালু ছিল তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোচিং সেন্টার খোলা রাখা ও নিবন্ধন না থাকায় শহরের ‘সপ্তর্ষী’ ও ‘ইন্টারএইড’ নামে দুই কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোচিং খোলা হবে না মর্মে নির্দেশ দেয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

খুলনায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

আপডেট সময়: ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০