ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আরো ৭ জনের করোনা শনাক্ত

  • আপডেট সময়: ০১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে একজন নার্সসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে খুলনা জেলার নমুনা ছিলো ৬৭টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫ জনই খুলনার। বাকি দুজন বাগেরহাট জেলার।

তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। তার বাসা ডুমুরিয়া উপজেলার শাহপুরে। আরেকজন গত রবিবার করোনা আক্রান্ত হওয়া সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সের স্বামী, অপরজন রূপসা উপজেলার জাবুসা এলাকার এক যুবক। বাকি দুজনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া বাগেরহাট জেলার দুজনের মধ্যে একজন রামপাল, অপরজন ফকিরহাট উপজেলার বাসিন্দা। তারাও সম্প্রতি ঢাকা থেকে খুলনায় ফিরেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় আরো ৭ জনের করোনা শনাক্ত

আপডেট সময়: ০১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০