ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট সময়: ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার রূপসা থানার রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সাগর নগরীর গ্রিন বাংলা হাউজিংয়ের ফায়েক শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখকে তার বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে আসেন। পরে মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০-১১ সার্জারি ওয়ার্ডে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মাহফুজুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টির খোঁজ নিচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময়: ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫