লোকসমাচার,আব্দুর রউফ,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের খান আবাসিক হোটেলের ১১৮ নং রুম থেকে ১২ পিস ইয়াবা সহ আজনবী জীবন বিশ্বাস (২৮) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
শনিবার দুপুর ১.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই নাজিবুল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
আজনবী জীবন বিশ্বাস যশোর জেলার কোতোয়ালী থানার লোন অফিস পাড়ার আহম্মেদ বিশ্বাসের এর ছেলে।রবিবার সকালে মাদক মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈন উদ্দিন।



























