লোকসমাচার আব্দুর রউফ কোটচাঁদপুয(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া বাজারে চায়ের দোকানী আবু তালেব এর এলোপাতাড়ি মারপিট এর কারণে আরজান মন্ডল (৫০) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে রুদ্রপুর গ্রামের মৃতঃদাউদ মন্ডলের ছেলে আরজান মন্ডল পার্শ্ববর্তী সারুটিয়া বাজারের চায়ের দোকানে ওঠা,বসা ও লেনদেন করেন।
মাত্র ২৭৫ টাকা বাকী লেনদেন পরিশোধের জন্য বাকবিতন্ডা হয় একপর্যায়ে ২৫০ টাকা আরজান মন্ডল পরিশোধ করে দেন। বাকী ২৫ টাকার জন্য দোকানী আবু তালেব আরজান মন্ডল কে এলোপাতাড়ি কিল,ঘুশি, লাথি ও ঘাড় মটকিয়ে ধরে।
আশপাশের মানুষ আহত আরজান মন্ডল কে ছাড়িয়ে নিয়ে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


























