আব্দুর রউফ কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জের বাংলা নিউজ ২৪ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিক সমাজ। রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার চত্বরে মানববন্ধন করা হয়।
সম্প্রতি জামালপুরের বকসি্গঞ্জের বাংলা নিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে দূবৃত্তরা হত্যা করেছেন। ওই ঘটনার পর সারাদেশের সাংবাদিক সমাজ প্রতিবাদের ঝড় তুলেছেন, প্রিন্ট মিডিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন, অনলাইনে।
এর ধারাবাহিকতায় কোটচাঁদপুরের সাংবাদিক সমাজ রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার পায়রা চত্বরে মানববন্ধন করেন। ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় সাংবাদিকরা তুলে ধরেন,সারাদেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের ইতিহাস। বক্তারা বলেন,এ পর্যন্ত যতগুলো সাংবাদিক লাঞ্চিত,ও হত্যার শিকার হয়েছে, তাদের পরিববার কেউই বিচার পাননি।
মানববন্ধনে সাংবাদিকরা সকল হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের বিচারের দাবী জানিয়েছেন।তারা আরো বলেন,আগের সব সাংবাদিকদের ন্যায় নাদিম হত্যার বিচারও যেন বিলম্বিত না হয়,সেদিকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
“দৈনিক আমাদের সময়” পত্রিকার কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সভাপতি, আব্দুর রউফ, ভোরের কাগজের প্রতিনিধি কামাল হাওলাদার, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও সংবাদের প্রতিনিধি অশোক দে,দৈনিক স্পন্দের আলমগীর কবির, দিগন্ত বানী সম্পাদক শাহজামান, মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি, মইন উদ্দিন খান, আজকের পত্রিকা প্রতিনিধি সুব্রত কুমার, আলোকিত বাংলাদেশ,প্রতিনিধি এস এম রায়হান উদ্দিন,বীর জনতা ও গড়ব বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ বাশার, অগ্রযাত্রা প্রতিনিধি রমজান আলী, সোহেল চৌধরী, আবুল হাসান, আকিমুল ইসলাম সাজু, রোকনুজ্জামান,শামিম হোসেন, সোহাগ, শান্তি প্রমুখ।


























