ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে ৭ স্বর্ণের বারসহ যুবক আটক

  • আপডেট সময়: ০৩:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে রিপন (৩০) নামের এক যুবকে ৭টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। বুধবার ভোররাত ৫টার দিকে উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রিপন টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।

আজ সকাল ৮টায় ৪৭ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসে ৭টি স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে সন্দেহভাজন রিপন নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

কুষ্টিয়ার মিরপুরে ৭ স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট সময়: ০৩:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯