ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হানিফের বাসভবনে হামলা

  • আপডেট সময়: ১১:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষ চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত হানিফের বাসার সামনে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। তারা বাসার নিচ তলায় ভাঙচুরও চালায়। তবে, মাহবুবউল আলম হানিফ সে সময় বাসায় ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, হালকা ভাঙচুর হয়েছে, ইটপাটকেল মেরেছে। পরে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে তার বাসা, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাও পিটিআই রোডের এই বাসায় থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। তবে, হামলার সময় তিনিও বাসায় ছিলেন না। তিনিও ঢাকায় অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠজন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, প্রত্যাহার ওসি

কুষ্টিয়ায় হানিফের বাসভবনে হামলা

আপডেট সময়: ১১:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪