ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৭:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১০৭ জন দেখেছে
Spread the love
রিপন বিশ্বাস, নড়াইল: বাংলার ঐতিহ্যকে লালন করে নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা আয়োজন করা হবে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল্-আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন, কালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬