ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালই বন্ধ হবে সব অনিবন্ধিত মোবাইল

  • আপডেট সময়: ০৭:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সব ধরণের অবৈধ হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সকল প্রকার অবৈধ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

একই সঙ্গে দেশের মোবাইল ফোন আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবৈধ হ্যান্ডসেট উৎপাদন এবং আমদানি না করতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন।

অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনা-বেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দিতে এ বছরের ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কাজ শুরু করে সংস্থাটি।

নতুন ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা কিংবা উপহার পেলে সেটা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

কালই বন্ধ হবে সব অনিবন্ধিত মোবাইল

আপডেট সময়: ০৭:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১