ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরের স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য কার্যক্রম ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে সিভিল সার্জন অফিস যশোর বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন অফিস হিসেবে নির্বাচিত

  • আপডেট সময়: ০২:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২৬৯ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:খুলনা বিভাগের সকল জেলার ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে অদ্যবধী মোট ১ বছরের স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য কার্যক্রম ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে ‘সিভিল সার্জন অফিস, যশোর’ কে বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন অফিস হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর ২০২৩, বছরের শেষ কর্মদিবসে আয়োজিত খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য ) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা প্রদান করেন সম্মানিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।

যশোর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান, জেলার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই সাফল্যের অংশীদার জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সারা জেলায় কর্মরত চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদেরকে।
তিনি আরও জানান, এই সাফল্য জেলার সকলে। সর্বস্তরের মানুষের সহযোগিতা ও শুভকামনাই আজ এই সাফল্যের উৎস।

তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের সহযোগিতায় জেলার স্বাস্থ্যব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গিকার ব্যক্ত করেছেন।

ট্যাগ
জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

এ বছরের স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য কার্যক্রম ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে সিভিল সার্জন অফিস যশোর বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন অফিস হিসেবে নির্বাচিত

আপডেট সময়: ০২:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩