ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

  • আপডেট সময়: ১০:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২৬টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘন্টা বেজে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক ভারত এবং যুক্তরাষ্ট্র।

এই মহাযুদ্ধের আগে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।

তারকাখচিত পারফরম্যান্স আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পারফর্ম করবেন জনপ্রিয় র‍্যাপার বাদশা এবং নোরা ফাতেহি।

এছাড়া সঙ্গীত পরিচালক ঋষভ শর্মা এবং ড্রাম মাস্টার শিবামণির একটি মিউজিক্যাল মেডলি দর্শকদের মুগ্ধ করবে। অনুষ্ঠানটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি শক্তিশালী দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি ভক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই ক্রিকেট মহাযজ্ঞ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত।

জানা গেছে, আসন্ন বিশ্বকাপে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

এবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

আপডেট সময়: ১০:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬