ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরের ৪ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট সময়: ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ২০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাইবান্ধায় পানির নিচে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

গাইবান্ধা রেলস্টেশন মাস্টার আবুল কাশেম জানান, জেলার বাদিয়াখালি এলাকায় রেললাইনে পানি ওঠায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চালানো বন্ধ রেখেছেন তারা।

তিনি বলেন, পানি ওঠায় স্লিপার, মাটি ও পাথর সরে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কখন আবার ট্রেন চালু করা যেতে পারে। এই লাইন বন্ধ হওয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গাইবান্ধার রেললাইন রক্ষণাবেক্ষণ কর্মী (মেস্ট) মো. মুকবুল হোসেন বলেন, বাদিয়াখালি রেলস্টেশন থেকে তীরমোহনী রেলস্টেশন পর্যন্ত ৬ কিলোমিটার রেললাইনের ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। চার থেকে ছয় ইঞ্চি ওপর দিয়ে এই পানি তীব্রবেগে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিছু কিছু জায়গায় রেল লাইনের নিচের মাটি, পাথর ও স্লিপার ধসে গেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, বুধবার ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

উত্তরের ৪ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময়: ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯