ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সেবনকারী সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

  • আপডেট সময়: ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ইয়াবা সেবনের অভিযোগে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাতে তাকে কোতয়ালি থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান, এসআই ইকবাল হোসেন ও অপরিচিত এক ব্যক্তি এক সাথে যশোর উপশহর বাবলাতলা এলাকার পিয়ালে গাড়ি সার্ভিসিং গ্যারেজে জুয়া খেলা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে আমিরুজ্জামানকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়।

যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এই ঘটনায় ইতোমধ্যে এসআই আমিরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। আর এসআই ইকবাল কয়েক মাস আগেই এই থানা থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। তাই তার বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’

ওসি আরও বলেন, ‘ওই ভিডিওর বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ইয়াবা সেবনকারী সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

আপডেট সময়: ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯