ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময়: ০৩:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১০৫ জন দেখেছে
Spread the love

লোকসমসচার ডেস্ক:ইরাকের মতো ইরানে হস্তক্ষেপও যুক্তরাষ্ট্রের বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে যাওয়া উচিত হয়নি, যেমন মার্কিন বাহিনীকে বাগদাদে যাওয়া ঠিক ছিল না।

তিনি বলেন, “ইরাকে কী ঘটেছিল, তা দেখুন। আমরা খুব খারাপভাবে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা যা করেছি, তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ। আর সত্যি বলতে, প্রথম থেকেই আমাদের সেখানে থাকা ঠিক ছিল না।”

তিনি আরও বলেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। কিন্তু ইরানের সক্ষমতা আছে। যদি আমরা নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো, আর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন ইসরায়েল থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যও হয়তো থাকত না। এরপর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।”

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থেকেছে।

তিনি বলেন, “তাদের সামরিক বাহিনীকে আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। কিন্তু সেখানে অন্য কিছু লোক আছে, যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নেতৃত্বের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমরা সরিয়ে দিয়েছি। আসলে তাদের সামরিক বাহিনীকে আমরা ছেড়ে দিয়েছি।”

ট্রাম্প আরও যোগ করেন, “এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন, কারণ যুদ্ধের সময় এমন ভুল হয়েছে যেখানে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আর তারপর এমন একটি দেশ তৈরি হয়, যা ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না।”

সূত্র: আল জাজিরা

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময়: ০৩:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬