ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

  • আপডেট সময়: ০৬:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেন তিনি।

কিছু দিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি হবে উপ-নির্বাচন। এই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীকে ২৫ হাজার ভোটে হারিয়েছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

আপডেট সময়: ০৬:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২