ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের দুই সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

  • আপডেট সময়: ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় সাত দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন।

সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে বিনা ভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন।

এদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে।

জামিনের বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সাংসদকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান। তার পরেও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এক দিনে দুই জয় বাংলাদেশের

আ.লীগের দুই সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

আপডেট সময়: ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪