ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট সময়: ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৯ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ,ঢাকা অফিস:নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সমাজে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, তাদের উপযুক্ত দক্ষতা, প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা গেলে তারাও সমাজের মূল স্রোতোধারায় মিশে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে।

​আজ রাজধানীর মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

​মন্ত্রী বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” -এটি শুধু একটি স্লোগান নয়, সরকার তা অন্তরে ধারণ করে এবং সে লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় সমাজের কোনো শ্রেণিকেই বাদ রাখা হয়নি, সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

​বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানের সুবিধার্থে বিশেষায়িত শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় ট্রেনিং স্কুলের সংখ্যা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি, শুধু বিশেষ চাহিদা সম্পন্নদের শিক্ষাই নয়, তাদের পিতা-মাতারা যাতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সঠিকভাবে লালন-পালন করতে পারেন, সেজন্য অভিভাবকদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

​অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং দেশে মানসম্মত আধুনিক প্রযুক্তিভিত্তিক ‘স্মার্ট সাদাছড়ি’ উৎপাদনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপিত হলে মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ১৯৬৪ সাল থেকে প্রতিবছর ১৫ই অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪১ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক রয়েছেন, যার মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকের সংখ্যা প্রায় ৫ লক্ষ।

​কর্মশালা শেষে মাননীয় মন্ত্রী উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্মানসূচক উপহার হিসেবে সাদাছড়ি বিতরণ করেন।

সেমিনারে ​ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো: কামরুজ্জামান দুলাল। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), সাইটসেভারস-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সহযোগী এবং এনজিও প্রতিনিধি, বার্ডোর কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময়: ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬