ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময়: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আটকে রেখে এক নারীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।

রবিবার (৪ সেপ্টেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান গনি। রায়ের পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচকী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাহবুব কারিকর।

ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ জুন বরগুনার পাথরঘাটা উপজেলার এক ব্যক্তি বাদী হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে শ্বশুরবাড়ি বাড়ি থেকে চট্টগ্রামে নিয়ে যায় মাহবুব কারিকর। এর পর সেখানে আটকে রেখে দীর্ঘদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করে মাহবুব।

দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার (৪ সেপ্টেম্বর) মামলার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেছেন, “আদালতের কাছ থেকে আমরা ন্যায়বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীকে উপস্থিত করে বিজ্ঞ ট্রাইব্যুনালে সাক্ষ্য-প্রমাণ দিয়েছে। আজকে মামলাটির আদেশ পাওয়ায় আমি বিজ্ঞ বিচারক মহোদয়কে ধন্যবাদ জানাই।”

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময়: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬